প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূতের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূতের বৈঠক
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোড্যান উজনভ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩১ জানুয়া‌রি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রদূত।

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এসময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের বিভিন্ন দক্ষতার প্রশংসা করেন।

অন্যদিকে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত দেশটির শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, উপসচিব ইমরান আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২২   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ