সরকার পর্যটনবান্ধব পলিসি তৈরি করেছে - পর্যটন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার পর্যটনবান্ধব পলিসি তৈরি করেছে - পর্যটন মন্ত্রী
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



সরকার পর্যটনবান্ধব পলিসি তৈরি করেছে - পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ স্থান অর্জন করছে, যা তাদের জিডিপিতেও অবদান রাখছে। কিন্তু আমরা সে অবস্থানে এখনও পৌঁছাতে পারিনি। আমাদের সম্ভাবনা রয়েছে এবং যে পলিসি সরকার তৈরি করেছে তা পর্যটনবান্ধব।

আজ (বৃহস্পতিবার) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম মেলার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষকে জানাতে হবে যে আমাদের পর্যটন খাতে কী কী সুবিধা রয়েছে। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তাকর্মী পর্যটকদের জন্য কাজ করে থাকে। বাঙালিরা যে অতিথিপরায়ণ জাতি, এটা সেবার মান উন্নত করার মাধ্যমে প্রমাণ করতে হবে।

মন্ত্রী বলেন,আমাদের পলিসিতে কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে একটা হলো অন অ্যারাইভাল ভিসা। আমরা চেষ্টা করছি, যেসব পর্যটক দেশে আসবেন তাদের অন অ্যারাইভাল ভিসা যেন দেওয়া যায়। এ নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। এ ছাড়া ট্যুরের সাথে যারা জড়িত,তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী। উপস্থিত ছিলেন— এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো মোকাম্মেল হোসেইন,বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী,বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেইন প্রামাণিক, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ