সরিষাবাড়ীতে ৯ জুয়ারি ও এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৯ জুয়ারি ও এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে ৯ জুয়ারি ও এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ৯ জুয়ারি ও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত জোয়ারীদের ১৮৬৭ সনের জুয়া ঔআইনের ৪ ধারা (ননএফআইআর) প্রসিকিউশন মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বুধবার মধ্যরাতে পৌরসভার আরাম নগর বাজার এলাকায় সুজনের বাসার ভাড়াটিয়া পাবন মন্ডল জুয়ার আসর বসিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন - পৌরসভার সাতপোয়া গ্রামের মোঃ হারুন অর রশিদ(৪৫), মোঃ আশরাফ আলী(৩৬), মোঃ মোস্তফা (৪৫), মোঃ আমিনুল ইসলাম(৫০), ভুরারবাড়ী গ্রামের মোঃ বাবু মিয়া(৩৩), খাশুরিয়া গ্রামের মোঃ রিপু(২২), আরামনগর বাজারের মোঃ ফরহাদ সরকার(৩০),চর বালিয়া গ্রামের মোঃ মাসুদ রানা (২৩), চর আদ্রা গ্রামের মোঃ সুজন(৩৬)।

এছাড়াও সরিষাবাড়ী পৌরসভাধীন বাউসী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিবলু খাঁন(৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান কালবেলা কে বলেন, তারা দীর্ঘদিন যাব জোয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। গোপন সাংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৯:০৩   ১০৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ