মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর: ওবায়দুল কাদের
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গণপবিরহনে শিক্ষার্থীরা যে হাফ-ভাড়া দেন, মেট্রোরেলে সেটা সম্ভব না এমনটা বলে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন,

পৃথিবীর কোনো দেশে এমনটা নেই, এটা সম্ভব না। রিকশায় উঠলেও ত্রিশ টাকা ভাড়া দেয়া লাগে। কোথায় যাবেন, সেটা পরে বলবেন, উঠলেই ত্রিশ টাকা। সেখানে মেট্রোরেল একটা আধুনিক গণপরিবহন বাংলাদেশে এসেছে, এটাকে উৎসাহিত করা দরকার।

তিনি আরও বলেন, এখানে কয় টাকা যাবে? এটা কত টাকার বিষয়, উত্তরা থেকে মতিঝিল আসলে কত টাকা লাগবে? এটা (শিক্ষার্থীদের মেট্রোরেলে অর্ধেক ভাড়া) একটা অবান্তর বিষয়। এ দাবির কোনো যুক্তি নেই, এটা পৃথিবীর কোথাও নেই। মেট্রোরেলে ভাড়া অর্ধে কনিয়ে।

এর আগে সেতুমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সেতুমন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আলোচনার কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৮   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ