পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার ৪৮ আবুল খয়রাত রোডের তারা মসজিদের পাশে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান শিকদার বলেন, ‘একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে, আগুন কীভাবে লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের শাহজাহান শিকদার। তিনি বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

বাংলাদেশ সময়: ১১:৫৭:১৬   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ