বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইইউ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইইউ
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইইউ

বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য থাকার কথা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তাছাড়া ইইউতে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ুক, আমরা তা চাই।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন চার্লস হোয়াইটলি।

তিনি বলেন,

বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে। আমরা এটি আরও বাড়াতে চাই। আমরা চাই ইইউতে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ুক।

তাছাড়া বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে উভয়ের মধ্যে সম্ভবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আলোচনা হয়েছে বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা নিয়ে।

বাংলাদেশ সময়: ১২:১৮:১৯   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ