সচিব সভায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিব সভায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



সচিব সভায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন

নতুন সরকার গঠনের পর প্রথম সচিব সভা বসেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য সচিবরা উপস্থিত রয়েছেন।

রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সচিব সভার শুরুতে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান।

সভার শুরুতেই উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, এই সভা থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান দিক নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

সচিব সভা আগে সচিবালয়েই হতো। কিন্তু মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার সেখানেই হচ্ছে সচিব সভা।

সাধারণত সচিব সভায় সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতার বা সংস্থায় কাজ করা সচিব পদমর্যাদার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সচিব ও সচিব হিসেবে কর্মরত রয়েছেন ৮৫ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪৮   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ