ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজিস্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়।

শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার আবরার জানান, শহীদুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগীর চাচা হন। ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাতে তার ভাতিজি প্রকৃতির ডাকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার খেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন চাচা শহীদুল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজিস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৯   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ