শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



শরীয়তপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় শরীয়তপুর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলাপ্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৯   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ