নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ইউসুফ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৪৪ ক্যান রয়্যাল ডাচ্ ব্র্যান্ডের বিয়ার, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটককৃত ইউসুফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের সৈয়দ গাজী বেপারি বাড়ির সিদ্দিক উল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে, এসময় তার সহযোগী মাহমুদ হাসান সজিব (২৯) পালিয়ে যায়। পরে আটককৃত আসামির দেখানো জায়গা থেকে ১৪৪ ক্যান বিয়ার, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: তাহের
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ