কোস্ট গার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোস্ট গার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



কোস্ট গার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই সেবা দেওয়া হয়। এতে ৩১৪ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা অপ্রতুল। তাই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সব সময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আহমেদ রিফাত তাহমিদ (এএমসি), সার্জন লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস (এএমসি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:১২   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ