ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তি‌নি বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি (ভারতের রাষ্ট্রপতি) প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতের রাষ্ট্রপতি।

হাছান মাহমুদ বলেন, আমি তাকে বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন মহিলাকে দেখতে পাই না? দেখতে চাই। তিনি (ভারতের রাষ্ট্রপতি) সেটির সঙ্গেও ঐকমত্য পোষণ করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে ভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৭   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ