টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।

নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (০৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (০৫)।

স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের ক্যাম্প থেকে পার্শ্ববর্তী শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু মারা যায়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ী ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ