প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন : আব্দুস সবুর

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন : আব্দুস সবুর
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন : আব্দুস সবুর

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দু‌স সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের তৃণমূল থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এমনকি উপজেলা পর্যায়েও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ইঞ্জিনিয়ার এ জেড. এম ওবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদার্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, প্রফেসর ড. এম মোয়াজ্জেম হোসাইন, প্রফেসর ড. নজরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, আমাদের দেশীয় এবং আঞ্চলিক খেলাধুলা যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণদের দেশীয় খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খেলাধুলার মাধ্যমে সমাজের মাদক ও সন্ত্রাস দূর করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৪৪   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ