প্রথম স্ত্রীকে রেখে ধর্ম পরিবর্তন করে দ্বিতীয় বিয়ে, অতঃপর…

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম স্ত্রীকে রেখে ধর্ম পরিবর্তন করে দ্বিতীয় বিয়ে, অতঃপর…
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



প্রথম স্ত্রীকে রেখে ধর্ম পরিবর্তন করে দ্বিতীয় বিয়ে, অতঃপর…

রাজধানীর কামরাঙ্গীরচরে রোজিনা হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মালা সাহা (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে তার স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশকেও (৩১)। ধর্ম পরিবর্তন করে স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই সতীন রোজিনাকে খুনের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান।

মাহবুব-উজ-জামান জানান, স্বামীকে ধর্মান্তরিত করে বিয়ে করার ক্ষোভ থেকে কাচের টুকরো দিয়ে সতীনকে কুপিয়ে হত্যা করেন মালা সাহা। ৯ ফেব্রুয়ারি গলাকাটা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিনই গ্রেফতার হন মালা সাহা। পুলিশকে জানান, হত্যাকাণ্ডের শিকার রোজিনা ছিলেন তার স্বামীর ২য় স্ত্রী। প্রায় দেড় বছর আগে তার স্বামী সঞ্জিত সাহা ধর্ম পরিবর্তন করে হয়ে যান আকাশ। এরপর বিয়ে করেন রোজিনাকে। যার কোনো কিছুই জানতেন না মালা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এরপর থেকেই স্বামীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। সেই ক্ষোভ থেকেই স্বামীর ঠিকানা খুঁজে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছেন তিনি।

সঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান ছিল। তবে তিনি তাদের ভরণ পোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।

হত্যা মামলায় আকাশ ওরফে সঞ্জিত জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:২০:০৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
ঝালকাঠিতে ৩১ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে : তিতুমীর
সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ