বাংলাদেশ রিজার্ভ সংকট কাটিয়ে উঠছে: অর্থমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ রিজার্ভ সংকট কাটিয়ে উঠছে: অর্থমন্ত্রী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশ রিজার্ভ সংকট কাটিয়ে উঠছে: অর্থমন্ত্রী

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নড হেমলিয়ারসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তিনি বলেন,

বাংলাদেশে (রিজার্ভ) সংকট আছে; কিন্তু আমরা তা কাটিয়ে উঠছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। একই সঙ্গে বাংলাদেশ (রিজার্ভ) এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রজেক্ট কার্যক্রম চালু রয়েছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে।

বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাস করার কথা বলা হয়েছে কি-না, সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে রকম কিছু নেই। তবে তারা ধীরে ধীরে উন্নয়নে কাজ করে। প্রতিবছরই আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

আইএফএডি বলেছে, তারা আরও সহযোগিতা চায়। সেদিক থেকে বাংলাদেশের প্রত্যাশা কী, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সবাই তাদের আইডিয়ার কথা বলে। বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে মার্কেটিং একটি। কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে তা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়, যা একটি বড় সমস্যা।

‘আমরা চিন্তভাবনা করছি কীভাবে এটিকে পরিবর্তন করা যায়। আইএফএডি এখানে সব সময় আমাদের সাহায্য করে। শুধু তারা একা নয়, আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে, যেমন: জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক; তারাও বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটি পথ বের করে কাজ শুরু করি।’

তিনি বলেন, ‘আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল না। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি। তাদের আইডিয়া গ্রহণ করি এবং তা বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার আমাদের সহায়তা করে।’

এর আগে, সকালে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেখা যাক, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি, তা কিন্তু নয়। কিন্তু বিষয়টি তো চলছে।’

এডিবি নতুন কোনো কমিটমেন্ট করেছে কি-না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই করেছে, তারা তো বাংলাদেশকে সাহায্য করছে। এটি চলতে থাকবে। তাছাড়া একটি প্রশ্ন অনেকেই বলেন যে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেল? না, বাংলাদেশ কোথায় দেউলিয়া। এত বড় একটা দেশে দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে।’

দেশের সংকট কেটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সংকট অন গোয়িং। সংকট আছে; কিন্তু আমরা ওভারকাম করছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি।’

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৯   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ কোটি মার্কিন ডলার
হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ