ভোলায় ‘এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ‘এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



ভোলায় ‘এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী

জেলায় আজ ‘এপ্রাইজিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভোলা সার্কিট হাউজের হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মফিদুল ইসলাম। প্রশিক্ষণে জেলার ২০টি বিভিন্ন সরকারি দপ্তরের একজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সাপোর্ট টু দি ইমপ্লিমেন্টেশন অব দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রকল্প পরিচালক আসাদুজ্জামান সরকার। বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া, প্রকল্পের ইন্সটিটিউশনাল কনসালট্যন্ট মির্জা মো. মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।
পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ