অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বই থেকে বড় বন্ধু আর কেউ নেই। বেদে জাতির ইতিহাসকে অত্যন্ত সাবলীল লেখনীর মাধমে তুলে ধরেছেন বইটির লেখক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের আগে কতটা মানবেতর ছিল বেদে সম্প্রদায়ের জীবন, ইতিহাস না পড়লে মানুষ তা জানতেই পারতো না। সমাজের অনগ্রসর মানুষকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন শেখ হাসিনা।

আজ (সোমবার) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ২২৪-২২৫ নং স্টলে ‘বেদে সম্প্রদায়ের মেয়েদের প্রতি পদে পদে সংকটকে মোকাবেলা করে সফল হওয়ার কাহিনীকে উপজীব্য করে’ আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের লেখা ‘প্রেম পুরান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, বই মানুষের পরম বন্ধু। বই ও ভাষা মানুষকে নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় সব থেকে বেশি সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়টি উপলব্ধি করে ভাষা আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সারা বিশ্বে বাংলা ভাষাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।

মোঃ শামসুল হক টুকু মোঃ শামসুল হক টুকু বলেন, মানুষ বই পড়ায় মনোযোগী হলে সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার ও অপরাজনীতি দূর হবে। লেখকদের উচিৎ সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে গবেষণাভিত্তিক বই প্রকাশ করে তাদের জীবন অধিকতর আলোকিত করা।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৫:১৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ