চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে : অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি বছর ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা আয়কর আদায় হয়েছে। জনসচেতনতার অভাব আয়কর রিটার্ন জমা দানের অনীহার কারণ বলে তিনি উল্লেখ করেন।
আজ সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সব কথা জানান।
তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট টিআইএন নম্বরধারীর সংখ্যা ৯৯ লাখ ৭০ হাজার ৪৭১। চলতি অর্থ-বছরে (২০২৩-২০২৪) এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা প্রদানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন। দাখিলকৃত রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা।
তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দানে করদাতাদের অনীহার কারণসমূহ হলো- জনসচেতনতা, কর সংস্কৃতি এবং করদাতাদের ই-রিটার্ন দাখিল সংক্রান্ত আইটি জ্ঞানের অভাব।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ