স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পরামর্শক দলে ছিলেন সাউথ এশিয়ার ডিপার্টমেন্টের মহাপরিচালক তাকেও কনিশি, এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর প্রধানগণ। সাক্ষাতকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের চাহিদা, এডিবির পোর্টফোলিওর মূল বিষয়গুলো চিহ্নিতকরণ এবং মন্ত্রণালয়কে আরও নিবিড়ভাবে সহায়তা করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানান।

প্রতিনিধি দল এই সময় জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলায় কি ধরনের প্রকল্প নেওয়া সম্ভব, আন্তসম্পদের সঠিক ব্যবহারের জন্য পৌরসভা বন্ড চালু করণের সম্ভবতা, গ্রামীণ পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ, নদীর তীর সংরক্ষণ প্রকল্প এবং প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর নাব্যতা রক্ষা এবং নৌ যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নদীর দূষণ, দখল ও নাব্যতা রক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ আর্থবছরে স্থানীয় সরকার বিভাগ হতে ২১৭ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এর মধ্যে ১০ টি প্রকল্প এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ সহায়তার পরিমাণ ২২৩৫৫.৭১ কোটি টাকা। এডিবি চলমান দ্রুত নগরায়ন এবং মৌলিক নগর অবকাঠামোর জন্য অগ্রাধিকার বিবেচনা করে বড় শহরগুলিতে জল সরবরাহ এবং স্যানিটেশন (বর্জ্য ব্যবস্থাপনা) এবং শহরগুলিকে আরও বাসযোগ্য করে তোলার জন্য সহায়তা করতে প্রস্তুত বলে বৈঠকে জানানো হয়। “মডেল” শহর গড়ে তোলার প্রচেষ্টায় এডিবির আগ্রহ রয়েছে বলে এ সময় উল্লেখ করা হয়৷

এদিকে, পরবর্তীতে ফ্রান্সের আন্তর্জাতিক জলবায়ু সমঝোতা বিষয়ক এম্বাসাডর স্টেফান ক্রুজাট এর নেতৃত্বে এক প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপে এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

বৈঠকে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত আলোচনা শেষে এ সম্পর্কিত প্রকল্পে বিনিয়োগে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রকল্পে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) অর্থায়ন করেছে যার পরিমাণ ১৫৪১৫.০৯ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৮   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ