নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে বাবা-ছেলে গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত ওই ছাত্রীকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাদের নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্তর আহম্মেদ ও আতাহার আলী বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব- ৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে রহিমানপুর বাজার থেকে অপহরণ করা হয়। ওই দিন ছাত্রীকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে অন্তর ও তার বাবা আতাহার আলীসহ অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করে বাগাতিপাড়ায় মামলা করেন।

প্রযুক্তির সহায়তায় র‌্যাব সদস্যরা অভিযুক্তদের নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেফতার করে ও ওই ছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার জানান, উদ্ধার ছাত্রী ও গ্রেফতার ২ অভিযুক্তকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৫   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ