তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪



তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে থাকতে হবে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ুথ কনফারেন্স ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। উন্নত দেশের নাগরিক হিসেবে, আজকের তরুণদেরকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। সেক্ষেত্রে তরুণদের অংশগ্রহণে তামাক ও মাদক বিরোধী প্রচারণাকে আরো জোরদার করতে হবে এবং নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন সরকার ও অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪১   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ