রোহিঙ্গাদের সার্বিক খরচ বাড়লেও অনুদান কমছে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের সার্বিক খরচ বাড়লেও অনুদান কমছে: ত্রাণ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



রোহিঙ্গাদের সার্বিক খরচ বাড়লেও অনুদান কমছে: ত্রাণ প্রতিমন্ত্রী

মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বের্গ ভন লিনডের সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই। বর্তমানে মিয়ানমারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে।

মহিববুর রহমান বলেন, অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

রোহিঙ্গাদের ভাষানচরে পুনর্বাসনের জন্য সুইডেনের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৪   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ