অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ ভারতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ ভারতের
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ ভারতের

অবকাঠামো, সমবায় ও পল্লী উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আজ সচিবালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রণয় কুমার ভার্মা বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে দুই দেশের মানুষ তার সুফল ভোগ করবে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ভারতের স্থানীয় সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে তার বিস্তারিত জানতে চেয়ে বলেন, বাংলাদেশে কার্যকর ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
এ সময় ভারতের রাষ্ট্রদূত সমবায়ের ওপর ভারত সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বলেন, সমবায়ের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করলে উভয় দেশ লাভবান হবে।
তাজুল ইসলাম গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারতের সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভারত বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।
এসময় ভারত বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বিষয়ে তিনি বলেন, এতে উভয় দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বানিজ্য সহজীকরণ হবে।
ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ২২:১০:২৬   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ