রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪টি পণ্যের ক্যারিট কমিয়ে দেয়া হয়েছে। এ সপ্তাহে আমদানিকারকদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেয়া হবে৷ সেই সঙ্গে খেজুরের টেরিস কমিয়ে দেয়া হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে৷ আমরা ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে কাজ করব। খাদ্যমন্ত্রী বলেছেন যে চালের কোনো সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের বেশি চাল মজুত রয়েছে।’

তিনি বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজে মাল আসায় তারা সরাসরি সারা বাংলাদেশে পণ্য সরবরাহ করতে পারত৷ কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিল মালিক, তারাই সরবরাহকারী৷ জাহাজ ও মিলের মালিক দু-চারজন আছে৷ তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, যে জন্য আমরা ব্যবস্থা নেব।’

আহসানুল ইসলাম বলেন, ‘খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা সে ব্যবস্থা করব৷ দু-চারটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা যাতে জিম্মি হয়ে না পড়ে সে ব্যবস্থা নেব৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে৷’

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ৷

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ উইন্ডো’ চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ