নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে সরকার কাজ করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে সরকার কাজ করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪



নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে সরকার কাজ করছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে একটি দিন সকলে মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ- তাদেরকে আনন্দ ও বিনোদন দিচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার (অব.) মো. রফিউল হাসাইন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেন।

ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্জ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা। প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৪   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মার্কিন বাহিনীর স্থল অভিযানের জন্য অপেক্ষা করছে ইরান, স্বাগত জানাতে প্রস্তুত
রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়াম
ব্রিটেন এখন ‘আরও শক্তিশালী ও ন্যায়সংগত’: স্টারমার
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখী মার্চে পুলিশের লাঠিপেটা
হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সুলতানগঞ্জ নৌবন্দর পুনরায় দ্রুত চালুর দাবি আরসিসিআই’র
সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোজাফফরের বিচার সেনা আইনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ