দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪

সাভার ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে ১ কোটি ৪৯ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন মো. জামিল হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (২০) মো. তারিফ হোসেন (৪৩) ও মো. শহিদুল হক (৩৫)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার গাজীপুর জেলার কাশিমপুর থানার মামুন নগর এলাকায় ৪৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকা হতে ১ কেজি হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি মাজহারুল জানান, কাশিমপুরের অভিযান থেকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয় মো. জামিল হোসেন, মো. মিজানুর রহমান মিজান ও মো. তারিফ হোসেনকে। অন্যদিকে সাভারের অভিযান থেকে গ্রেপ্তার করা হয় মো. শহিদুল হককে।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৮   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ