রোজার আগেই ভারত থেকে চিনি-পেঁয়াজ আমদানি করা হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোজার আগেই ভারত থেকে চিনি-পেঁয়াজ আমদানি করা হবে
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



রোজার আগেই ভারত থেকে চিনি-পেঁয়াজ আমদানি করা হবে

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগে ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে এক লাখ টন পরিশোধিত চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।

তিনি বলেন, রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৬   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ