নওগাঁয় দুদক এর গনশুনানী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় দুদক এর গনশুনানী অনুষ্ঠিত
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



নওগাঁয় দুদক এর গনশুনানী অনুষ্ঠিত

জেলায় আজ “রুখবো দুূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” শিরোনামে দুদক-এর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এ গণশুনানীর আয়োজন করে।
নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের লক্ষেই এ গণশুনানীর আয়োজন করা হয়।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(তদন্ত) মোঃ আকতার হোসেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং দুূর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ’র সভাপতি ডাক্তার মোঃ হাবিবুর রহমান।
গণশুনানীতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোট ১৫ টি সরকারি অফিস ও ১টি ইনস্যুরেন্স কোম্পানীর বিরুদ্ধে আনীত ৩৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৭   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ