মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে : বিমান ও পর্যটন মন্ত্রী
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর নির্বাহী কমিটির সদস্যদের সাথে বৈঠক কালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশের জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পর্যটন সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমরা চেষ্টা করব মাধ্যমিক পর্যায়েও পর্যটন বিষয়ক শিক্ষা চালু করার। এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরো বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নকে বেগবান করতে হলে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বেসরকারি ট্যুর অপারেটরদের দীর্ঘদিনের দাবী ইনবাউন্ড ট্যুর অপারেটরদের ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত বৈদেশিক মুদ্রার টোটাল বিলের উপর ১০ ভাগ অগ্রিম কর কাটা বন্ধ করা এবং পর্যটকদের পরিবহন সেবা দেয়ার জন্য ট্যুর অপারেটরদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কথা বলবো।
ফারুক খান বলেন, বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য অন এ্যারাইভাল ভিসার আওতা বৃদ্ধির পাশাপাশি ই-ভিসা চালু করণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পর্যটন মন্ত্রণালয়ের কাজ চলছে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিবলুল আজম কোরাইশী সহ টোয়াবের নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ