স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর পরিদর্শন করেছেন।

তিনি সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাকে অভ্যর্থনা জানান। এছাড়াও অগ্নি সেনাদের একটি চৌকস দল তাকে অভিবাদন জানান।

এসময় অতিরিক্ত সচিব মো. শামীম খান ও সচিবের একান্ত সচিব মো. রাহাত বিন কুতুব তার সঙ্গে ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ইকুইপমেন্ট ডিসপ্লে ঘুরে দেখেন। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম-সচিব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ও অধিদপ্তরের সর্বস্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ ।

সচিব বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্নিপ্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সব ধরনের দুর্যোগে জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সিনিয়র সচিবের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৩   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ