বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় মাদক সিন্ডিকেটের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় মাদকসেবীদের মাদক সেবনে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ডা. মামুনকে টার্গেট করে। এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমিরাবাদ এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। হামলায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ভিকি, ইমন, সুজন ও নাজিম-সহ আরও কয়েকজন জড়িত বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।’

বাংলাদেশ সময়: ২৩:২২:১১   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ