নতুন জীবনে কাঞ্চন-শ্রীময়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন জীবনে কাঞ্চন-শ্রীময়ী
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



নতুন জীবনে কাঞ্চন-শ্রীময়ী

সব ধরনের আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এরই মধ্যে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভারতীয় গণমাধ্যমকে শ্রীময়ী জানান, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

এদিকে বিয়ের অনুভূতি প্রকাশ করে শ্রীময়ী বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।”

শ্রীময়ী আরও জানান, ‘আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সেসব এখনো নির্ধারণ করা হয়নি। আমন্ত্রিতদের একটি তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।’

শ্রীময়ী একসঙ্গে থাকার প্রসঙ্গে বলেন, ‘আপাতত এখন মায়ের কাছে রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করব।’

কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন, সেই কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দুজনের সম্পর্কেও কোনো রাখঢাক ছিল না। বাধা ছিল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ।

গত ১০ জানুয়ারি তাদের বিয়ের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তারপরেই আর কোনো বাধা ছিল না দুজনের সামনে। অবশেষে একে অপরের হলেন দুজনে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৩   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ