বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



---

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত সাক্ষাত করেন।
সাক্ষাতকালে ‘হস্তশিল্প’ কে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ‘একটি গ্রাম, একটি পণ্য’ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান ও রপ্তানি পণ্য বাড়াতে চায়। তিনি এই কর্মসূচি সফল করতে জাপানের সহযোগিতা চেয়েছেন।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সরকারের এ ধরনের কর্মসূচির প্রশংসা করে বলেন, জাপান বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী। তিনি আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫ অংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তিনি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪১:২৪   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ভুয়া দলিল বানিয়ে সরকারি জমি দখলের চেষ্টা, মূল হোতার ১০ বছর জেল
জামালপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউন উন্মোচন, বিপুল পরিমাণ জাল জব্দ
নৈতিক স্থলনজনিত অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
ফরিদপুরের জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও খেলার সামগ্রী বিতরণ
আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ