সুখবর দিলেন শাহরুখ, আসছে ‘পাঠান ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুখবর দিলেন শাহরুখ, আসছে ‘পাঠান ২’
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



সুখবর দিলেন শাহরুখ, আসছে ‘পাঠান ২’

গত বছর দুর্দান্ত সাফল্য নিয়ে শেষ করেছেন বলিউড বাদশা শাহরুখ। নতুন বছরেও চমক নিয়ে হাজির হবেন সেই কথাই শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। এবার তাই হলো। তিনি আবার ফিরছেন পাঠানের নতুন রুপে।

দুর্দান্ত অ্যাকশন ঘরানার ছবি ‘টাইগার ভার্সেস পাঠান’-এ মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার এই বছরেই। কিন্তু সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানা যায় পিঙ্কভিলার বরাতে।

জানা যায়, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে।

উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল হত বছর ২৫ জানুয়ারি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৫   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ