খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদেরও গুলি করছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদেরও গুলি করছে ইসরাইল
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদেরও গুলি করছে ইসরাইল

সাড়ে চারমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। এমতাবস্থায় মানবেতর দিন পার করছেন গাজাবাসীরা।

যুদ্ধ যতদিন যাচ্ছে গাজায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা আরও কমছে। যার ফলে এক টুকরো খাবারেরও জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের। কিন্তু সেখানেও রেহাই নেই তাদের। লাইনে দাঁড়ানো জনতার ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি সেনারা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ফিলিস্তিনিরা। এতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মাথায় আঘাত পাওয়া এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অন্তত একজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলিদের বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে থাকা আহত এক ফিলিস্তিনি বলেন, ‘‘আমি বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর জানি না ক হয়েছে।

আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সেখানে ময়দা নিতে গেছিলাম। আমরা আমাদের সন্তানদের খাওয়াতে চাই। অন্য সবার জন্য আমরাও সেখানে ময়দা আনতে গেছিলাম। কিন্তু আমাদের ওপর গুলি ছোড়া হয়, ট্যাংকগুলো আমাদের দিকে আসছিল।

আল জাজিরার এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরাইলি সেনাদের হামলায় আটার বস্তা ফেটে যাওয়ার পর ফিলিস্তিনি শিশুরা সেগুলো নেয়ার জন্য ছোটাছুটি করছে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৩   ৩৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ