সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটেগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটেগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটেগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটেগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) এর প্যাভিলিয়ন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) আজ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশকে এ পুরস্কার হস্তান্তর করেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক বলেন, জেডিপিসির এ অর্জন বহুমুখী পাটপণ্য প্রসারে উদ্যোক্তাদের ব্যাপক উৎসাহ যোগাবে। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ বাণিজ্য মেলায় নান্দনিক প্যাভিলিয়নটি নির্মাণসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তাদের নির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলে তিনি জানান। এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৭   ২৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ