ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা ম্যানুফেকচারিং খাতে যৌথ উদ্যোগে আগ্রহী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা ম্যানুফেকচারিং খাতে যৌথ উদ্যোগে আগ্রহী
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা ম্যানুফেকচারিং খাতে যৌথ উদ্যোগে আগ্রহী

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ প্রতিরক্ষা উৎপাদনে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে রাষ্ট্রদূত বলেন, ভারত বাংলাদেশের সাথে উন্নততর অত্যাধুনিক প্রযুক্তিসহ প্রতিরক্ষা উৎপাদনে ব্যাপক পরিসরের সক্ষমতা ভাগ করে নিতে আগ্রহী। ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম- এসআইডিই ২০২৪- বিষয়ক এক সেমিনারে ভার্মা এ মন্তব্য করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম আর শামীমও সেমিনারে বক্তব্য রাখেন।
ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী মোদি’র “মেক ইন ইন্ডিয়া” ও “মেক ফর দ্য ওয়ার্ল্ড”-এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে গত এক দশকে অর্জিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন- যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে ও ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানিতে নেতৃত্ব দিয়েছে। প্রণয় ভার্মা ‘এসআইডিই ২০২৪’কে বাংলাদেশের সাথে অংশীদারিত্বে ভারতের প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি প্রতিফলন হিসাবে অভিহিত করেছেন- যার মধ্যে বাংলাদেশকে ভারত সরকারের দেয়া ৫০০ মিলিয়ন ডলার প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট-এর ব্যবহারও রয়েছে।
ভারতের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারী উভয় খাতের প্রিমিয়ার প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই ইভেন্টে অংশ নেয় এবং এতে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রদর্শন করা হয়।
সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৭   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ