প্রণব মুখার্জির ওপর গৌতম লাহিড়ীর বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রণব মুখার্জির ওপর গৌতম লাহিড়ীর বইয়ের মোড়ক উন্মোচন
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



প্রণব মুখার্জির ওপর গৌতম লাহিড়ীর বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ওপর প্রেসক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
লাহিড়ী তার বইয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতের সাবেক রাষ্ট্রপতির মতামত, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। লাহিড়ী দীর্ঘকাল ধরে প্রণব মুখার্জিকে খুব কাছ থেকে দেখেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে শিশু মেলার উদ্বোধনী মঞ্চে ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির: প্রেক্ষিত বাংলাদেশ’ (প্রণব মুখার্জি: ইনস অ্যান্ড আউটস অফ পলিটিক্স দ্য বাংলাদেশ কনটেক্সট) বইয়ের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ তার সাথে মঞ্চে উপস্থিত লাহিড়ীর প্রশংসা করে বলেন, ‘এই বইটির লেখক গৌতম লাহিড়ী একটি চমৎকার কাজ করেছেন। আমি মনে করি, তার লেখা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের একটি রোডম্যাপ হিসেবে কাজ করবে।’
বইটি সম্পর্কে মন্ত্রী বলেন, এটি একটি তথ্যবহুল বই- যাতে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য রয়েছে, যেখানে প্রণব মুখার্জি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেক্ষাপটে, বিশেষ করে ১/১১-এর পরে গুরুত্বপূর্ণ ছিলেন।
মাহমুদ আরো বলেন, যারা রাজনীতিতে আগ্রহী, তাদের অবশ্যই এই বইটি পড়তে হবে।
বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে প্রণব মুখার্জির সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে- তিনি বলেন, বাংলাদেশের সংকটের সময় ভারতের এই প্রবীণ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন।
বইটির মোড়ক উন্মোচনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
গৌতম লাহিড়ী প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি। তিনি চার দশক ধরে সাংবাদিকতার সাথে জড়িত এবং ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের সফরসঙ্গী হিসেবে বিশ্বের ষাটটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন।
তিনি বহুবার বাংলাদেশ সফর করেছেন। তিনি বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় সাংবাদিকতা করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৯   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ