পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চায় মিসর

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চায় মিসর
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চায় মিসর

পাট চাষ করতে আগ্রহী মিসর। সেজন্য দেশটি পাট চাষ করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশও সহযোগিতা করতে রাজি আছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। এ সময় পাট চাষে বাংলাদেশের সহযোগিতা চান রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসর আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। মিসরের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ খুব ছোট। সেটি কীভাবে আরও বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তারা তাদের দেশে পাট চাষ করতে চায়। পাট চাষের ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি, সহযোগিতা করতে পারব।

রাষ্ট্রদূতের সঙ্গে গাজা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, গাজায় যাতে যুদ্ধ বিপর্যয় কাটানো যায় এবং মানবিক সহায়তা আরও চাহিদা অনুযায়ী করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরও কীভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, সে বিষয়ে জোর দিয়েছেন। তারা উচ্চ পর্যায়ের সফর নিয়েও আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের দ্বিতীয় যৌথ পরামর্শক সভা দ্রুত করার বিষয়ে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৫   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ