অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’

আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের।

কয়েকদিন আগে এক জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেছিলেন রাহুল গান্ধি। রাহুলের সেই বক্তব্যে ভাইরাল হয় সোশ্যাল সাইটে।

এবার রাহুলের বক্তব্যের জবাব দিলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা….এবং মানসিক ভাবে নম্র থাকা..সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে।

অমিতাভের আগেই রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক্স-এ সোনা লিখেছিলেন, রাজনীতিবিদেরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা এবং বোনকে কেউ এ ভাবে অবজ্ঞা করেছেন?

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৩   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ