২৩ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৩ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



২৩ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

ফতুল্লায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফতুল্লা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম নজরুল মাঝি (৪৫)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামের মতি মাঝির ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের বিশেষ অভিযানে দীর্ঘ ২৩ বছর যাবত আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী, নজরুল মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। অনুসন্ধনে জানা যায়, মামলা হওয়ার পর থেকে আসামী আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায়। দীর্ঘ দিন পলাতক থাকে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ