জুনে নড়াইল সদর হাসপাতালের ২৫০ বেড চালুর আশা হুইপ মাশরাফীর

প্রথম পাতা » খুলনা » জুনে নড়াইল সদর হাসপাতালের ২৫০ বেড চালুর আশা হুইপ মাশরাফীর
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



জুনে নড়াইল সদর হাসপাতালের ২৫০ বেড চালুর আশা হুইপ মাশরাফীর

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, জীবনের প্রতি পদেই সমস্যা ও সংকট রয়েছে। সদর হাসপাতালে চিকিৎসক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হলো রোগীদের বেড সমস্যা। মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের মাধ্যমে দ্রুত রোগীদের চিকিৎসাসেবার মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। আশাকরি আগামী জুনে সদর হাসপাতালের ২৫০ বেড চালু করা সম্ভব হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

মাশরাফী বলেন, ‘চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করে সে সংকটের কিছুটা হলেও পূরণ করা সম্ভব। হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে তিন শতাধিক। শিশু বেডের সংখ্যা ১৫টি থাকলেও ভর্তি আছে শতাধিক শিশু। রোগীর স্বজনসহ সব মিলিয়ে ১ হাজারের বেশি লোক হাসপাতালে অবস্থান করছেন। জুনে নির্মাণাধীন ২৫০ বেডের ভবনটি হস্তান্তরের কথা আছে, সেটি চালু হলেও জেলার রোগীর চাপ সামলাতে যথেষ্ট হবে না। তবে সমস্যা কিছুটা লাঘব হবে।’

হুইপ বলেন, ‘হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। রোগী ও স্বজন যারা হাসপাতালে অবস্থান করেন, নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে। এ ছাড়া রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা হচ্ছে, তা সমাধানে যত দ্রুত সম্ভব গুরুত্বসহকারে সর্বোচ্চ চেষ্টা করব।’

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৮   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ