ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার জন্য আবেদন করেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়ে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি।

চারটি ইউনিটে ৪ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন।

ঢাকায় এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:০০   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ