বাংলাদেশ জাতীয় সংসদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ জাতীয় সংসদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশ জাতীয় সংসদের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ : আজ (শনিবার) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ পালিত হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলাস্থ আলাদিন পার্কে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করে সংসদ পরিবার।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক যুগ্মসচিব এস এম মঞ্জুর।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, কৌতুক খেলাধুলা, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন ইভেন্টে সংসদ সচিবালয়ের উইং প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ