ইবাদত-বন্দেগির মধ্যে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইবাদত-বন্দেগির মধ্যে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



ইবাদত-বন্দেগির মধ্যে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

আল্লাহর নৈকট্যলাভের চেষ্টা ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত- বন্দেগির মধ্য দিয়ে পালন হলো মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন এবং জিকিরে মগ্ন ছিলেন।

সওয়াব হাসিল আর গুনাহ্ থেকে মুক্তি চাওয়ার রাত হিসেবে বিশ্বের মুসলমানদের কাছে শবে বরাতের রয়েছে অতুলনীয় মর্যাদা। রাতভর ইবাদত বন্দেগির পর ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাতের জন্য দুহাত তুলে ধরেন মহান আল্লাহর দরবারে। মহান আল্লাহ রাব্বুল আল আমীনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই।

ঢাকার সব মসজিদেই দেখা গেছে উপচেপড়া ভিড়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। মাগরিব ও এশার নামাজে অংশ নেন হাজারো মানুষ। একই সঙ্গে চলে দ্বীনি নানা আলোচনা।

প্রতি নামাজের পরে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। আগত ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, মহিমান্বিত এ রাতে সৃষ্টিকর্তার অনুগ্রহই তাদের একমাত্র লক্ষ্য।

ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতে রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ