এবার অনলাইনে দেখা যাবে ‘ওরা ৭ জন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার অনলাইনে দেখা যাবে ‘ওরা ৭ জন’
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



এবার অনলাইনে দেখা যাবে ‘ওরা ৭ জন’

একাত্তরের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে রণাঙ্গনের গল্পে নির্মিত সিনেমা ‌‘ওরা ৭ জন’। গেল বছর মার্চে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এ ছাড়া দেশের বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও এর প্রদর্শনী হয়েছে। তবে এত কিছুর পরও যারা সিনেমাটি দেখতে পাননি, এবার তাদের সুখবর দিলেন নির্মাতা খিজির হায়াত খান।

তিনি জানান, স্বাধীনতার মাসের প্রথম দিন (১ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম টফি-তে মুক্তি পেতে যাচ্ছে ‘ওরা ৭ জন’। একই সঙ্গে আমাজন প্রাইম ভিডিওসহ মোট ৮টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে সিনেমাটি।

খিজির হায়াত খান বললেন, গত বছর মার্চের ৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে এই এক বছরে আমাদের লক্ষ্য ছিল—বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের বীরগাথা নিয়ে নির্মিত সিনেমাটিকে বিশ্বের সকল মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেয়া। সকলের সহযোগিতায় আমরা তা করতে পেরেছি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ