সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার-ইসলামপুর সরকারি কলেজের সংবর্ধনায় ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার-ইসলামপুর সরকারি কলেজের সংবর্ধনায় ধর্মমন্ত্রী
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার-ইসলামপুর সরকারি কলেজের সংবর্ধনায় ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। আর এই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে।

আজ(২৭ ফেব্রুয়ারি)জামালপুরে ইসলামপুর সরকারি কলেজের হলরুমে তাঁকে দেয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বাবা-মায়ের মাধ্যমেই আমাদের পৃথিবীতে আগমন ঘটে ঠিকই কিন্তু শিক্ষকরা সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে দরকার। শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে।

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নানামূখী উদ্যোগ তুলে ধরে মোঃ ফরিদুল হক খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগের সাথে আমাদের সবাইকে একাত্ম হতে হবে, ভূমিকা রাখতে হবে।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, এ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৬   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ