ফেনীতে বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে গ্রন্থ প্রকাশ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে গ্রন্থ প্রকাশ
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



ফেনীতে বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে গ্রন্থ প্রকাশ

জেলার বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংকলন ‘স্মৃতি ৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি কমিশনার পূদম পুষ্প চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শেহাব উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির মডারেশন বোর্ডের প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। গ্রন্থের সম্পাদনা করেছেন সাবেক ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৩   ৩৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ