বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের  সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল ভিআর চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বিমান বাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এর আগে, ভারতীয় বিমান বাহিনী প্রধান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী প্রধান ৩ সদস্যের প্রতিনিধি দলসহ গত ২৬ ফেব্রুয়ারি ৩ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। তাঁর এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:২৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ